মায়ার জগৎ

গোলাম রসুল


দেহ মন অঙ্গ প্রত্যঙ্গ পরিবার সমাজ সম্পদসহ পারিপার্শিক বস্তু জীব উন্নত আশা আকাঙ্খা লোভ লালসার অতল গভীরে নিজেকে বিসর্জন দিয়ে মায়ার জগতে পড়ে আছি। অবিরাম ছোটাছুটি ব্যতিত অনর্থ সকল প্রত্যাশা। 

এ জগতে প্রবেশ করে ফিরে আসা খুবই কঠিন। পিতা -মাতার প্রতি ভালবাসা, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে, অর্থ-সম্পদ, গাড়ি -বাড়ি, ফুল-ফল, আসবাবপত্র, পরিধানের বস্ত্র, সংসারের সকল উপকরণের সাথে নিবিড় বন্ধনে আবদ্ধ সবাই। এ গন্ডির মধ্য দিয়ে সবাই জীবন বাজি রেখে সামনে অগ্রসর হয়। প্রতিদ্বন্দ্বিতায় মেতে গুরুত্বপূর্ণ অনেক কিছু ভুলে যাই, যা শেষ জীবনে আর কখনো ফিরে পাওয়া যায় না। 

যারা এই জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে অদৃশ্য জগতের দিকে ধাবিত করে তারা হয় আলোকিত, সুন্দর সম্মানিত ঐশ্বিক শক্তির মানুষ, মহাপুরুষ। যে স্রষ্ঠার মাঝে বিলীন হয়, স্রষ্ঠাও তার কিনারায় থাকে। অসম সবই সমান তার কাছে।