বিদ্রোহের সাত শপথ : নুর উদ্দিন
আমি দাবির দাবানলে জ্বলে উঠা আগুন, আমি সুর্য সম, এক নতুন পলাশের বরণ। জুলাইয়ের গর্জনে জাগে আমার প্রাণ, সাত দফা আমার অস্ত্র, লড়ার বাণ। ? প্রথম দফা – বিচার চাও রক্তের দাম! যাদের রক্ত ঝরেছে, সেই খুনের ঠিকানা চাই, ঘাতকের মুখোশ খুলে, শোকের দাবিতে আগুন ছড়াই। ? দ্বিতীয় দফা – রাষ্ট্রে চাই নব জাগরণ, ভাঙা কাঠামো ভেঙে গড়ে তুলি নব সংবিধান, চিরাচরিত অন্যায় হোক অবসান! ? তৃতীয় দফা – জুলাই সনদ, ইতিহাসের গীত, চূড়ান্ত বাস্তবায়নে হোক জনগণের জয়ধ্বনি ঘীত। ? চতুর্থ দফা – শহীদের ঘরে আলোর মশাল, পুনর্বাসনে হাসুক তারা, মুক্তির কাল। ? পঞ্চম দফা – গণতন্ত্রে ভোটের ন্যায্যতা, PR পদ্ধতিতে জাগুক জনমতের উচ্ছ্বাসতা। ? ষষ্ঠ দফা – প্রবাসে যার হৃদয় বাংলাদেশে বাঁধা, তাদের অধিকার ফিরিয়ে দাও, রাখো না কোন বাঁধা। ? সপ্তম দফা – সমান মাঠে হোক লড়াই, প্রতিযোগিতা হোক ন্যায়ের, পক্ষ যেন পায় সব সুযোগই।